নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২৫ জুলাই ২০২৩, ১২:৩৪আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:৩৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে কালা মানিক (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুলাই) রাতে চানমারী মাউরাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মানিক ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম। 

স্থানীয়রা জানান, একই এলাকার শরীফের সঙ্গে মানিকের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই রাতে কে বা কারা তাকে ফোন করে বাইরে ডেকে নেয়। এরপর এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে মানিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনরা দাবি করেন, এলাকার শরীফসহ তার দলের লোকজনের সঙ্গে মানিকের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে তাকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

ওসি নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের টিম কাজ করছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এসএন/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক