ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শুরু হচ্ছে ট্রেন চলাচল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩, ১৬:৪১আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৬:৪১

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সময়ক্ষেপণ হওয়া প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর রেললাইনের সঙ্গে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। প্রকল্প দুটির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরোনো দুটি লাইনের প্রকল্পের কাজ একসঙ্গে এগিয়ে চলছে। আগামী বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ হবে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হবে। পরে প্রধানমন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ের পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গত ৪ ডিসেম্বর পদ্মা সেতুর রেলসংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য এ রুটে রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। কবে নাগাদ নারায়ণগঞ্জ রুটে রেলওয়ে সার্ভিসটি চালু করা হবে তা নিশ্চিত করে বলতে পারছিলেন না কর্মকর্তারা। ফলে ট্রেন চালু করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মন্ত্রীর বক্তব্যের পরে সেই ধোঁয়াশা কেটে গেছে।

/এসএন/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম