শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

ভোলা প্রতিনিধি 
৩০ জুলাই ২০২৩, ১৩:১৩আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৩:২৫

ভোলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মো. সবুজ হোসেন (২৬) নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার এসআই মো. জাফর ইকবাল জানান, শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সবুজ চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার উত্তর মায়া গ্রামের মো. আবদুল হকের ছেলে। তিনি চরফ্যাশন উপজেলায় এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমপিও পদে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি বরিশাল জেলায়। শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেদুরিয়া লঞ্চঘাট থেকে একটি কাভার্ডভ্যানের পিছনে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। হঠাৎ কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই সবুজ মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি