একদল লোক নির্বাচন এলেই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৭:০৫ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৭:০৫

পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, ‘একদল লোক আছে যারা নির্বাচন এলেই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে, বেহেশত-দোজখের ভয় দেখায়৷ কোনও কাজে নেই, শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। তাদের থেকে দূরে থাকতে হবে। শুধু মনে রাখবেন, কে-কী করেছে৷ শেখ হাসিনকে মনে রাখতে হবে, তিনি গরিব মানুষের পরম বন্ধু৷ শেখ হাসিনা যতদিন আছেন কোনও ভয় নেই৷’

বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী দরিদ্র মানুষদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ‘এই সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাল, ছাগল, হাঁস-মুরগি, টাকা, বিধবা ও বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। নিরাপদ পানির জন্য নলকূপ, টয়লেট, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ– সব সুযোগ সুবিধা দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে৷ এক কথায়, যা করার প্রয়োজন, সব করছি আমরা৷

‘আওয়ামী লীগ সরকার অসহায় মানুষের পাশে থাকে। গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।’

এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে এ অনুষ্ঠানে ছাগল বিতরণ করেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
তথ্য-উপাত্তে গড়মিল হলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক