৬ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়কে যোগাযোগ স্বাভা‌বিক

বান্দরবান প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ১৩:১৯আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৪:৪৮

পাহাড় ধসে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফায়ার সা‌র্ভিস ও সেনা‌বা‌হিনীর ১৬ ইসি‌বির সদস‌্যদের যৌথ প্রচেষ্টায় শুক্রবার (৪ আগস্ট) সা‌ড়ে ১২টার পর সড়ক যোগা‌যোগ স্বাভা‌বিক হয়।

এর আগে সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ‌্যবর্তী স্থা‌নে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের টিমলিডার তরুন জ্যোতি বড়ুয়া জানান, সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিন্তু রাস্তায় মা‌টি জ‌মে থাকায় খুবই পি‌চ্ছিল। তাই মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হবে। রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকদের সাবধানে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কমকর্তা।

ভোরে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ও সেনাবাহিনীর ১৬ ইসিবি যৌথভা‌বে চেষ্টা চা‌লি‌য়ে পাথর‌টি সরা‌লে সা‌ড়ে ১২টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

/এসএন/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম