আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৩, ১৭:২৬আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৭:২৬

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ কাউসার হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব ১১ কুমিল্লার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।

কাউসার সদর দক্ষিণ মডেল উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

র‍্যাব কর্মকর্তা এ কে এম মুনিরুল আলম জানান, শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ কাউসার হোসেন (৩৮) নামে ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে সময় তার প্রাইভেটকার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কাউসার দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। সে বিভিন্ন সময়ে এই অস্ত্র ভাড়াতেও দেয়। এই বিষয়ে সদর দক্ষিণ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম