ডুবে যাওয়া পিকনিকের ট্রলার উদ্ধার, এখনও নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৫:১৯ আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:২৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনও মরদেহ উদ্ধার করা যায়নি। 

রবিবার (৬ আগস্ট) বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ‘ট্রলার উদ্ধারের সময় কোনও মরদেহ মেলেনি। ট্রলারে আটটি মোবাইল ফোন, দুটি ব্যাগ ও একটি স্বর্ণের চেইন পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘এই পযন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৩৪ জন। এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ ৪৭ জন ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তালতলা-ডহুরী খাল দিয়ে লতব্দির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে বাল্কহেডটি ট্রলারকে ধাক্কা দেয়। এ সময় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে উঠলেও ১৩ জন পানিতে তলিয়ে যান।

/এসএন/
সম্পর্কিত
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি