ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জুন ২০২৫, ২১:০৮আপডেট : ২০ জুন ২০২৫, ২১:০৮

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খাল পাড়ের কচুক্ষেত থেকে মো. রাহিম (১০) নামে এক শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জুন) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাহিমের বাবার নাম আসাদ আলী। মৃত্যুর খবর পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পরেন।

নিহতের স্বজনেরা জানান,গতকাল (১৯ জুন) বিকাল থেকে শিশু রাহিম বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজতে থাকেন। পরে শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে খাল পাড়ের কচুক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা শিশুটির স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা আসাদ আলী জানান, তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বছর খানেক আগে। এর পর শিশুটি একই এলাকায় তার নানি বাড়িতে থাকতেন। শিশুটির মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সাত বছরের আরেক ছেলে রায়াত তার কাছে থাকেন। ছেলের মৃত্যুর বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি। 

ঘটনা সম্পর্কে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান বলেন, ‘নিহত শিশুটির মুখ এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী