সাতকানিয়ায় নৌকা ডুবে নিখোঁজ ৪: এক শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৩, ২২:৫৩আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২৩:০৩

চট্টগ্রামের সাতকানিয়ায় বিলে নৌকা ডুবে নিখোঁজ চার জনের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস (৪)। বুধবার (৯ আগস্ট) বিকালে উপজেলার চরতি ইউনিয়নের বিলে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা।

নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। তারা হলেন– সানজিদা আক্তার আদিরা (৪), শহিদুল ইসলাম (৩) এবং তাদের নানা আবদুর রহিম।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সুইপুরা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া জান্নাতুল ফেরদৌস এবং নিখোঁজ শহিদুল ভাই-বোন। সানজিদা তাদের খালাতো বোন।

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুলুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার বিকালে এ ঘটনায় চার জন নিখোঁজ হয়। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর লাশ আজ বিকালে উদ্ধার করেন স্থানীয় লোকজন। বাকি তিন জন এখনও নিখোঁজ। স্বজন-গ্রামবাসী তাদের সন্ধানে চেষ্টা করছেন।’

নিখোঁজ শিশু সানজিদার বাবা আরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে সানজিদা দক্ষিণ চরতী এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকালে নৌকায় করে মেয়ে খালাতো বোন ও নানাসহ নিজ বাড়িতে ফেরার পথে চরতি বিলে নৌকা ডুবে যায়। এরপর থেকে চার জন নিখোঁজ হয়।’ 

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী