কোথাও প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেখানেই পরীক্ষা বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ১৬:৫২আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৮:১৮

এ বছরের এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যদি কোনও স্থানে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বন্ধ করতে হয়, তাহলে শুধু সেই স্থানেই পরীক্ষা বন্ধ করা হবে। সারা দেশে চলবে।’

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ডেঙ্গু প্রতি বছরই হয়। এ বছর হয়তো প্রকোপ কিছুটা বেশি। এই ডেঙ্গু পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে উদ্বিগ্ন হয়, তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে, তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় না। ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষার তারিখ বহু আগেই ঘোষণা করা হয়েছে। যেহেতু এটি পাবলিক পরীক্ষা, তাই পরীক্ষা সময় মতো নেওয়া জরুরি। তা ছাড়াও কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হয়েছে। তাই পরীক্ষা গত বছরের চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যতটা সম্ভব কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে আনার চেষ্টা করা হবে।’

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী