হাওরে নিখোঁজ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা

বরিশাল প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ০১:২০আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০১:৫৫

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে অন্তর চক্রবর্তী নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। দুপুরে তিনি নিখোঁজ হন।

অন্তর বরিশাল বিশ্বসাহিত্য কেন্দ্রের সক্রিয় কর্মী ছিলেন। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘পারিবারিকভাবে আনন্দ ভ্রমণে গিয়েছিলেন অন্তরসহ তার পরিবারের ১০ সদস্য। দুপুরে ট্রলারে ঘোরাঘুরির সময় বোতলে পানি ভরে তা নিয়ে মজা করছিলেন। একপর্যায়ে অন্তর হাওরে পড়ে যায়। তিনি সাঁতার জানতেন না। যারা সাঁতার জানতেন তারা দ্রুত ঝাঁপ দিয়ে অন্তরের সন্ধান চালান। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে প্রশাসনের সাহায্য নেওয়া হয়। কিন্তু তাতেও তার সন্ধান মেলেনি।’

অন্তরের সঙ্গে থাকা তার সহকর্মী সুব্রত জানান, ঘটনাস্থলে তিনিসহ তিন জন অবস্থান করছেন। সেখানকার ফায়ার সার্ভিসের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা শনিবার সকাল থেকে অন্তরের সন্ধান চালাবে।

/এসএন/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী