পাহাড় থেকে পড়ে ট্যুর অপারেটরের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১৬:৩১ আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৬:৩১

বান্দরবানের আলীকদমে পাহাড় থেকে পড়ে আতহার ইসরাত রাফি (৩৪) নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কুকপাতা ইউপির সাইমপ্রা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আতাহার ইসরাত রাফি (৩৪) কক্সবাজার পেকুয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার ঢাকা থেকে ১৯ জনের একটি পর্যটক দল আলীকদমে বেড়াতে আসে। তারা ট্যুর অপারেটর আতহারকে সঙ্গে নিয়ে বান্দরবানের আলীকদমের  কুকপাতা ইউপির স্যামসাংপাড়ার কাছাকাছি সাইমপ্রা ঝিরি-ঝরনা দেখতে যান। এ সময় পাহাড়ের ওপর থেকে পড়ে যান ট্যুর অপারেটর। সেখানেই তার মৃত্যু হয়। পরে রবিবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আলীকদমের কুরুকপাতা ইউপির স্যামসাংপাড়ার কাছাকাছি সাইমপ্রা এলাকা থেকে আতহার ইসরাত রাফি নামে এক যুবকের লাশ উদ্ধার  করেছে সেনাবাহিনী। তিনি  ট্যুর অপারেটরের কাজ করতেন বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
মেঘনার বুকে অপরূপ এক ঠিকানা, নাম তার মায়াদ্বীপ
শরতে নিরিবিলি প্রকৃতির টানে ঘুরে আসুন ওয়েলসের সেন্ট ডেভিডস
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে