সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২৫, ০৯:১৩আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:১৩

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি শুক্রবার (২ মে) সন্ধ্যায় নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেখ সুজাত মিয়া। অনুষ্ঠান শেষে দুপুরে গাড়িতে ওঠার সময় তার ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত আহমদ মিয়ার ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা জামির হোসেন রানা এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে শেখ সুজাতের ওপর হামলা চালায়। তবে সঙ্গে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামির হোসেন রানাকে একটি রামদা ও ছুরিসহ আটক করে।

ঘটনার পর নবীগঞ্জ থানায় যুবদল নেতা শেখ মো. শিপন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জামির হোসেন রানাকে। অন্যান্য অভিযুক্তরা হলেন- ইউসুফ মিয়া (৩৬), ছাদির মিয়া (২৮), আব্দুর রশীদ (৫০), মামুন মিয়া (৩০), ছালেক মিয়া (৩০), শরিফ মিয়া (২৭) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন।

হামলার প্রতিবাদে নবীগঞ্জ ও বাহুবলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং একজনকে অস্ত্রসহ আটক করি। হামলার ঘটনায় মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী