তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, তলিয়ে গেছে ৩৬৩ হেক্টর আমনের ক্ষেত

লালমনিরহাট প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ২১:২৯আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২১:৩৭

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি আজ রবিবার (১৩ আগস্ট) বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে লালমনিরহাটের পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের রোপা আমনের ক্ষেত।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, গতকাল শনিবার বিপদসীমার ১৮-১৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। ১৪ তারিখ থেকে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আদিতমারী উপজেলার সারপুকুর ইনিয়নের কৃষক লিয়াকত লাভলু বলেন, ‘পানি নিষ্কাশনের পথ বন্ধ। পানি নেমে যেতে পারছে না। আমার এলাকার ভ্যারভারির বিলের ৫০ বিঘা জমি পানির নিচে।’

লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, ‘নদী তীরবর্তী এলাকা এবং পাটগ্রামের ৩৬৩ হেক্টর ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কি পরিমাণ ক্ষতি হবে তা কয়েকদিন পরে জানানো যাবে। সার্ভে রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি