শোক দিবসের সভায় অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন পুলিশ কর্মকর্তা!

কুমিল্লা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ০০:২২আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০০:২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রীকে আবারও নির্বাচিত করতে বললেন এক পুলিশ কর্মকর্তা! ইতোমধ্যে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

২৯ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিও ফুটেজে ওসি ফারুক বক্তব্যে বলছিলেন, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে তাকে (কুমিল্লা -১০ আসনের এমপি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন, এটা আমার মন থেকে আপনাদের প্রতি মিনতি। কারণ মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন! পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না। বিদ্যুৎ ছিল না। তিনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন। এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। আপনাদের জন্যই সব করেছেন।’

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন– নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

ভাইরাল বক্তব্যের বিষয়ে ওসি ফারুক হোসেন বলেন, ‘এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না।’

একজন পুলিশ কর্মকর্তা জনপ্রতিনিধির জন্য ভোট চাইতে পারেন কিনা? এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। তাই না দেখে কোনও মন্তব্য করতে পারি না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম