স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ২২:৫০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২২:৫০

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ইয়াছিন মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাব-৬। বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার তুরাগ এলাকা  থেকে তাকে গ্রেফতার করা হয়।  র‌্যাব-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ইয়াছিন মোল্লা উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের সাত্তার মোল্লার ছেলে।

র‍্যাব-৬-এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, ‘নিহতের নাম রুনা আক্তার ওরফে টুম্পা।  ইয়াছিন মোল্লার সঙ্গে তার প্রায় ৭ বছর আগে  বিয়ে  হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে টুম্পার ওপর  নির্যাতন করে আসছিল। নিহতের বাবা বিভিন্ন সময়ে ধারদেনা করে প্রায় দেড় লাখ টাকা আসামিকে দেয়। পরবর্তী সময়ে আসামি ও তার পরিবার ভিকটিমের কাছে আরও পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করে। ওই টাকা দিতে রাজি না হওয়ায় ৭ আগস্ট সকালে টুম্পাকে  পরিকল্পিতভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আসামিরা পালিয়ে যায়।

‘এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ইয়াসিনকে প্রধান আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়।’

গ্রেফতার আসামিকে সন্ধ্যায় কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম