ছাত্রীকে কুপ্রস্তাব: ব্যবস্থা না নেওয়ায় প্রধান শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৫, ০৮:৪৩আপডেট : ০৭ মে ২০২৫, ০৮:৪৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (৬ মে) কোটালীপাড়া উপজেলার মাদ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে ঘটেছে এই ঘটনা।

এলাকাবাসী জানান, গত ৩-৪ দিন আগে স্কুলটির সহকারী শিক্ষক সাইফুদ্দিন কাজল দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয়। ২২ মিনিট ৫৫ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ড এলাকায় ছড়িয়ে পড়ে। এতে করে এলাকার সাধারণ লোকের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীর মা প্রধান শিক্ষক হাসান মো. নাসির উদ্দিনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলেও স্কুল কর্তৃপক্ষ কোনও ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত সেই সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে স্কুলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ও কোটালীপাড়া থানার ওসি। তারা তদন্ত কমিটি করে ২ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সম্মত হয়।

এদিন স্কুল শেষে প্রধান শিক্ষক ভ্যানে করে বাড়িতে যাওয়ার পথে স্থানীয়রা তাকে ধরে মাঠের মধ্যে নিয়ে মারপিট করে। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা সহকারী শিক্ষক কাজলের বাড়িতে হামলা চালায়। তবে সহকারী শিক্ষক বর্তমানে পলাতক রয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্কুলের এক শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি আপত্তিকর অডিও ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে এবং বিচার না পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে প্রধান শিক্ষকের উপর হামলা করেছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। প্রধান শিক্ষক অথবা অন্য কোনও শিক্ষকের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ এখনও পাননি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের