তীব্র স্রোতে দ্বিগুণ সময় লাগছে ফেরি পারাপারে

রাজবাড়ী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ২১:৩৯আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২১:৪২

গত কয়েকদিন ধরে পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ার কারণে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এজন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। সময় ও জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে।

শনিবার ঢাকা থেকে আসা ট্রাকচালক হামিদুর রহমান বলেন, ‘পাটুরিয়া ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। তবে পানি বাড়ার ফলে ফেরিতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুণ সময় লেগেছে। ফেরিগুলো অনেকদূর ঘুরে চলাচল করছে। তবে আমরা ঘাটে এসে কোনও ভোগান্তি বা সিরিয়ালে পড়িনি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে বর্তমানে নদী পার হতে ফেরিগুলোর বেশি  সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরি দৌলতদিয়া যেতে কমপক্ষে একঘণ্টা লাগছে। আমাদের দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরি পেতে কোনও যানবাহনকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না। সরাসরি তারা টিকেট কেটে ফেরিতে উঠতে পারছে।’

তিনি আরও জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

/এমএএ/
সম্পর্কিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি