পাচারকালে সাড়ে ১৩ কোটি টাকার সোনাসহ ২ জন আটক

যশোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ২২:১২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২২:১২

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন– মাগুরার শালিখা উপজেলার আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (৩২)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়ানের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, সোনার একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল চৌগাছার বড় আন্দুলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে টহল দল দুই ব্যক্তিকে মোটরসাইকেলে চৌগাছা থেকে সীমান্তের দিকে যেতে দেখে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল দলের কাছাকাছি এলে তাদের থামতে বলা হয়। তারা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় টহল দল তাদের ধাওয়া করে। কিছুদূর সামনে থাকা আরেকটি দল মোটরসাইকেলসহ দুজনকে আটক করে।

‘পরে টহল দল তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় প্রায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি সোনার বার পায়। জব্দ করা সোনার দাম (সিজার মূল্য) প্রায় ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।’

তিনি আরও জানান, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত মোট ১১১ দশমিক ২৩ কেজি সোনা জব্দ করেছে যশোর ব্যাটালিয়ান। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

আটক দুই জনকে চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধার সোনা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম