ধর্ষণচেষ্টা মামলায় ২ আসামির ২৪ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ১৮:২০আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮:২০

নাটোরের লালপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার রায়ে দুই আসামিকে দুটি ধারায় ২৪ বছর করে কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম ওই রায় ঘোষণা করেন।

আসামিরা হলো– নাটোরের লালপুর উপজেলার রহমান ও হাসমত।

রায়ে আদালত ঘোষণা করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারায় আসামিদের ১৪ বছর করে জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হলো। একই আইনের ৯(৪)(খ) ধারায় উভয়কে ১০ বছর করে জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হলো। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন। একটি সাজা শেষ হলে আরেকটি চলবে।

নাটোর নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলা সূত্রে জানান, ২০০৭ সালের ১৬ নভেম্বর ভিকটিম বাড়ির পাশে মাঠে ছাগল রেখে ফেরার সময় আসামি রহমান ও হাসমত মুখ চেপে পাশের আখ ক্ষেতের নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক সময় চিৎকারে লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। ওই ঘটনায়  ভিকটিম বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ প্রায় ১৫ বছর শুনানি  শেষে বৃহস্পতিবার আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের