তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

লালমনিরহাট প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ১৭:১৩আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৭:১৩

বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপদসীমার ওপর দিয়ে বইছে। শুক্রবার (২৫ আগস্ট) তিস্তার দোয়ানী ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে। দুপুর ১২টার দিকে এই পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

একই দিন ভোর ৬টার দিকে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে এবং সকাল ৯টার দিকে বিপদসীমার সমান (৫২.১৫ সেন্টিমিটার) প্রবাহিত হয়।

নদীপাড়ের মানুষরা জানিয়েছেন, ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বাড়ার ৮-১০ ঘণ্টার মধ্যে ভাটির কালিগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীতীরে পানি বেড়ে যায়। এ সময় তলিয়ে যায় নদীপাড়ের নিম্নাঞ্চল।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত না হলে পানি কমে যাবে।

/এসএন/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের