কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৩:৩৪ আপডেট : ০৪ মে ২০২৫, ১৩:৩৪

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (৪ মে) প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০ ফুট স্থানজুড়ে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে এ ভাঙন ধ্বংস দেখা দেয়।

এলাকাবাসীরা বলেন, ‘আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ। বৃহস্পতিবার দিবাগত শেষরাতে ভাটার টানে এই বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙন এলাকা ভোষকা মাটি আর চোরাবালি ঝুঁকিপূর্ণ থাকায় এই বেড়িবাঁধ বারবারই ভেঙে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। ইতিপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন মানুষ, নিঃস্ব হয়েছে পরিবার।

এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙনের এ খবর অবগত হয়ে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া।

তিনি বলেন, ‘ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট, শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালুভর্তি করে ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। খুবই তাড়াতাড়ি এই বেড়িবাঁধ আমরা মেরামত করতে সক্ষম হবো। তবে ভেঙে যাওয়ার আর কোনও আশঙ্কা নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক