বিএনপি কিছুদিন আগেও বলেছিল দেশে দুর্ভিক্ষ হবে, কিন্তু হচ্ছে না: খাদ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ১৭:৪৮আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৯:৩১

বিএনপিকে ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘যারা অতীতে কিছু দিতে পারেনি, তারা কোনোদিন দিতে পারবে না। তারা করোনার সময় বলেছিল দুই লাখ লোক না খেয়ে মারা যাবে। কিন্তু একজনও না খেয়ে মারা যায়নি, বরং রিলিফে রিলিফে ভরিয়ে দেওয়া হয়েছে। তারা কিছুদিন আগেও বলেছিল, দুর্ভিক্ষ হবে, কিন্তু হচ্ছে না। অতএব তারা সব সময় মিথ্যা কথাই বলবে। সেদিকে কান না দিয়ে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করুন।’

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা পাচ্ছেন বলে চাচ্ছেন। যে সরকারের কাছে পাওয়া যায়, সে সরকারের কাছে চাওয়া যায়। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদেরও কিছু কাজ আছে। আপনাদের শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসা উচিত। এ নিয়ে আপনাদের কাজ করতে হবে। নোয়াখালী থেকে যদি ছয়টি আসন আপনারা উপহার দিতে পারেন, আর আমার নওগাঁ থেকে যদি ছয়টি আসন দিতে পারি  তাহলে আবারও উন্নয়ন চাইবো।’

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রাখতে পারি। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৩০ সালের মধ্যে এটিকে ত্রিশ লাখের ওপরে নিয়ে যেতে হবে। আমরা করতে পারবো। খাদ্যের কোনও প্রকল্প দাখিল করলে তিনি না করেন না।  আপনাদেরও তাকে ক্ষমতায় রাখার ব্যবস্থাটা করতে হবে। সব দলাদলি ভেদাভেদ ভুলে যেতে হবে।’  

মিল মালিকদের লাইসেন্স ছাড়া ব্যবসা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের নতুন আইন হয়েছে। আইনটা যেমন সৎ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো, তেমনি অসৎ ব্যবসায়ীদের জন্য খুবই খারাপ। মজুতের বিরুদ্ধে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, ট্রাকে পরিবহন করবেন– সব বিষয়ে ওই আইনে পরিষ্কারভাবে বলা আছে।’

মজুতদারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয় চালাতে গিয়ে মজুতদারদের কারণে মাঝেমাঝেই ধাক্কা খেয়েছি। চাউল আছে, মজুত আছে প্রচুর, অথচ প্রতিদিন বাজারে দাম বাড়ছে। অনেক গ্রুপ এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে। আমরা থামিনি। বড় বড় গ্রুপের বিরুদ্ধেও মামলা হয়েছে। ধান-চালের ব্যবসাও একটা সেবা। মানুষের পেটের খাবার মজুত করে রেখে, আরেকজনকে ক্ষুধার কষ্ট দিলে আল্লাহর তরফ থেকেও শাস্তি পেতে হবে। অতএব, কেউ দয়া করে খাদ্য মজুত করবেন না।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এখন গরুর হাল পাওয়া যায় না। কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। হাজার কোটি নয়, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার অনেক কম মূল্যে সার দেয়। এটি আপনাদের মনে রাখতে হবে। আগে আমরা ভারত ও চীন থেকে বীজ আমদানি করতাম। ওই বীজ আমদানি করে আমরা ফলন বৃদ্ধির চেষ্টা করতাম। এখন আমাদের কৃষি গবেষকরা নিত্য নতুন ধান বের করছেন এবং ফলনও বেশি হচ্ছে। খরা সহিষ্ণু ধান, লবণ সহিষ্ণু ধান, জলাবদ্ধতা সহিষ্ণু ধানসহ বিভিন্ন জাতের ধান আবিষ্কার হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অবদান।’

/এমএএ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের