ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

খুলনা ও বাগেরহাট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময়ে একই পরিবারের মা ও আরেক শিশুসন্তান গুরুতর আহত হয়েছেন। একই মোটরসাইকেলে ওই পরিবারের চার জন ছিলেন। শনিবার (৩১ আগস্ট) দিনগত রাত সোয়া ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ বালুয়ার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি (৩৩) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে নওরীন।

আহতরা হলেন– সোহেল  ফরাজির স্ত্রী মিনি বেগম এবং বড় মেয়ে নওশীন (১০)।

কাটাখালি হাইওয়ে থানার এসআই হাসানুর রহমান বলেন, ‘রাত ৯টা ১৫ মিনিটের দিকে ফকিরহাটের নোয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের দুই জন নিহত হন। এ ছাড়া ওই পরিবারের আরও দুইজনকে আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় ট্রাকের চালক মোহাম্মদ শাহজাহান সরদারকে (৩৮) আটক করেছে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ। ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটক ট্রাকচালক সাতক্ষীরা জেলা সদরের কাশিমপুর গ্রামের মৃত আতিয়ার সরদারের ছেলে।

কাটাখালী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে খুলনা থেকে মোটরসাইকেলে একই পরিবারের চার জন বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বালুয়ার দোকান নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকার চার জনই পড়ে যান।  গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত মিমির মামা আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আহত দুই জনের অবস্থাও গুরুতর।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী