১৩২৫ লিটার চোলাইমদসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩

নাটোরের সিংড়া উপজেলার ধাপ মানিক চাপড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ লিটার চোলাইমদসহ নয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ সদস্যরা। নাটোর র‌্যাব অফিসের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, বুধবার সকালে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– সিংড়ার ধাপ মানিক চাপড় এলাকার বলাই চন্দ্রের দুই ছেলে শ্যামল কুমার (৩২) ও নিতাই কুমার (৩৫), একই এলাকার মহাদেব তীরকির ছেলে রাজ কুমার (৫০), মহিনদেরীর ছেলে ওদাস তীরকি (৩৬), পরিমল নীরার ছেলে জয়ন্ত নীরা (২০), রূপ কুমারের ছেলে চন্দন কুমার (২৩), সিংড়ার  রাতাল এলাকার ভারত চন্দ্রর ছেলে সঞ্জয় কুমার (২২), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার হরিলালের ছেলে তাপস কুমার (৩০), একই থানার মাথাই নগরের আফাল কুমারের ছেলে নিরেশ কুমার (৩০)।

মেজর আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া থানার ধাপ মানিক চাপড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই চোলাইমদসহ আসামিদের গ্রেফতার করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের