হাসপাতালে অ্যান্টিভেনম না পেয়ে সাপে কাটা রোগীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৪

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাপে কাটা অ্যান্টিভেনমের অভাবে নূপুর কর্মকার (৩২) নামে এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার হরিকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে তাকে বিষধর সাপ ছোবল দেয়।

মৃত নূপুর উপজেলার হরিকৃষ্ণপুর গ্রামের কুন্তল কৃষ্ণ কর্মকারের ছেলে। তিনি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিদ্যুৎ না থাকায় বাড়ির দরজায় হাঁটাহাঁটি করার সময় বিষধর সাপ নূপুরকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ওষুধ অ্যান্টিভেনম নেই বলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যোগাযোগ করা হয়। সেখানেও নেই শুনে কুমিল্লা রেফার করা হয়।

নূপুরের চাচাতো ভাই সমীর কর্মকার জানান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেও সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম নেই এবং পর্যাপ্ত চিকিৎসা দেওয়া যাবে না জানিয়ে শেষ রাতের দিকে নুপুরকে কুমিল্লা মেডিক্যালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূপুরের বড়ভাই রিপন কর্মকার বলেন, ‘বুধবার দুপুরের পর মরদেহ দাহ করা হয়েছে। সময়মতো অ্যান্টিভেনম দিতে না পারায় আমার একমাত্র ভাই দুনিয়া থেকে চলে গেছে।’

এদিকে, আদরের ছোট ছেলেকে হারিয়ে পাগলপ্রায় নূপুর কর্মকারের মা রূপসী কর্মকার। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন আর বলছেন, ‘আমার ছেলেকে এনে দাও। আমার ছেলে চোখের সামনে থেকে কীভাবে চলে গেলো।’

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ বলেন, ‘রাত ১২টার দিকে রোগীকে হাসপাতালের বহির্বিভাগে আনা হয়। আমাদের কাছে সাপে কাটার অ্যান্টিভেনম না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। সেখানে সে মারা যায়।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের কাছে সাপে কাটা রোগীর পর্যাপ্ত ভ্যাকসিন (অ্যান্টিভেনম) মজুত আছে। কোনও ডাক্তার যদি মজুত থাকার পরেও সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম না দেন তাহলে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হবে। আমি বিষয়টি খতিয়ে দেখবো।’

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘আমি বিষয়টির খবর নিয়েছি। রোগীর অবস্থা বেশি খারাপ ছিল। নোয়াখালীতে অ্যান্টিভেনম মজুত আছে, কিন্তু আইসিইউ নেই। তাই তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। তারপরও কারও অবহেলা থাকলে তা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, নুপুর কর্মকার ২০২২ সালে জেলা প্রশাসনের কর্মচারী হিসেবে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে গণিত বিভাগে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম