সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নুরুজ্জামান ওরফে নুর আলম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির মেইন পিলার ৭৫২-এর ২ সাব পিলার সংলগ্ন মোমিনপাড়া এলাকায় বাংলাদেশি ভূখণ্ড থেকে তার লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।

নুর আলমের বাড়ি জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ গ্রামে। সে ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বিজিবি, পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর রাতে নূর আলমসহ চোরাকারবারিদের একটি দল গরু নিয়ে ভারতীয় এলাকা থেকে ফিরছিল। সে সময় বেরুবাড়ি বিএসএফ সীমান্ত ফাঁড়ির টহল দলের সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও টানা-হেঁচড়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএসএফ গুলি চালায়। এতে নূর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে অন্যরা লাশ মোমিনপাড়ায় এক চা বাগানের পাশে ফেলে রাখে। সীমান্ত এলাকার লোকজন গভীর রাতে ৪-৫ রাউন্ড গুলির শব্দও শুনেছেন।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর আলমের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মোমিনপাড়া সীমান্ত এলাকার শূন্যরেখায় বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের বেরুবাড়ি ২১ বিএসএফ ব্যটালিয়নের কমান্ড্যান্ট সি এস তমার এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিমের নেতৃত্বে উভয়পক্ষের ১০-১২ জন করে সদস্য পতাকা বৈঠকে অংশ নেন।  

হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী, ওই এলাকার বাসিন্দা নুরুজ্জামান ও নাজমুল হক জানান, বুধবার রাতে ৪-৫ বার গুলির আওয়াজ শোনা গেছে। রাতে বের হওয়ার সাহস পাইনি। পরে সকালে অনেকের কাছে শুনতে পাই, নুরসহ একদল চোরাকারবারি ভারতে গরু আনতে গিয়েছিল। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘গুলিতেই নূর ইসলামের মৃত্যু হয়েছে। তার বাঁ চোখের নিচ দিয়ে গুলিটি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ‘পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ‘‘একদল চোরাকারবারি বিএসএফের টহল দলের ওপর হামলা চালায়। বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে স্বীকার করেছে। তবে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত করেনি। নিহত নূর আলম একজন চোরাকারবারি। বিজিবির পক্ষ থেকে বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম