দূরপাল্লার বাসচাপায় ২ জন নিহত

মাগুরা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭

মাগুরা-ঝিনাইদহ সড়কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে গোল্ডেন লাইন নামে যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আনোয়ার হোসেন (৪৫) ও রোকেয়া বেগম (৬০)।

মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, বাসটি ঢাকা থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে পৌঁছালে রোকেয়া বেগম নামে এক পথচারী বৃদ্ধা এবং আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের মরদেহ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহত রোকেয়া বেগমের বাড়ি মাগুরার মহম্মদপুরের বিনোদপুরে। নিহত আনোয়ার হোসেন শহরের জুতাপট্টি এলাকায় ‘দৃষ্টি প্রিন্টার্স’ নামে একটি প্রিটিং অ্যান্ড প্যাকেজিং প্রতিষ্ঠানের মালিক। তিনি সদরের আঠারোখাদা গ্রামের ময়েন উদ্দিন ময়নার ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি মিজান রহমান বলেন, ‘মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম