সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২৫, ১১:২৮আপডেট : ১১ মে ২০২৫, ১১:২৮

জুলাই আন্দোলনে কিশোরগঞ্জের ভৈরবে নেতৃত্ব দেওয়া মো. দুর্জয় মিয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১০ মে) ভোর ৪টায় ফেনীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্জয় মিয়া জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখভাগে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে তার শরীরে পুলিশের ছোড়া অর্ধ-শতাধিক রাবার বুলেট এসে লাগে। দুর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম ইসমাইল মিয়া। তার গেজেট নম্বর ছিল-১০৬ এবং মেডিক্যাল কেস আইডি-২৬০৮।

দুর্জয়ের মৃত্যুর বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই এই সংবাদটি শুনেছি। দুর্জয়ের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। আল্লাহ যেন তার পরিবারকে সবর করার তাওফিক দেন। আমরা সাংগঠনিকভাবে তার জানাজায় শরিক ও তার কবর জিয়ারতের উদ্যোগ নিয়েছি।’

নিহতের স্বজনরা জানান, ভৈরবে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখসারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

দুর্জয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

/কেএইচটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ