প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪১

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি হিমাগারকে ২০ হাজার এবং চার ক্ষুদ্র ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, গজারিয়া উপজেলার রসুলপুর এলাকার মেঘনা কোল্ড স্টোরেজ নামে একটি হিমাগারে নিয়ম বহির্ভূতভাবে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করা হয়েছিল। অভিযানে গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, একই এলাকার বোগদাদিয়া কোল্ড স্টোরেজে আলু বেচা-কেনার সময় পাকা রশিদ না থাকায় চার ক্ষুদ্র ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম