স্যালাইন থাকার পরেও বিক্রি না করায় ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১২

স্যালাইন থাকার পরেও বিক্রি না করাসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ফার্মেসিমালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জেলা শহরের হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ‘মেসার্স আমিন ফার্মেসি’ নামে প্রতিষ্ঠানে স্যালাইন থাকার পরেও বিক্রি করা হচ্ছিল না। এ ছাড়া প্রচুর মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রওশন আমিন রতনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অপর একটি প্রতিষ্ঠান ‘মেসার্স লাইফ কেয়ার ফার্মেসি’তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এসএম জাহিদুল ইসলামকে ৩৭ ও ৫১ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
চ্যাটজিপিটির পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?
যখন তখন ওষুধের দাম বাড়িয়ে বিপদে ফেলা যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম