আলু-ডিম-পেঁয়াজের চার বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

মোংলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, ডিম ও পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে বাগেরহাটে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের যাত্রাপুর বাজারে অভিযান চালিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য এবং ওষুধ বিক্রি থেকে বিরত থাকা, অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘মূল্য তালিকা না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, ডিম ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে বাগেরহাট সদরের স্যানিটারি ইন্সপেক্টর এবং বাগেরহাট জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা করেন। এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী