পুকুর থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৫

ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশু ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

মৃত শিশুরা হলো– সম্পদ কুমার (৭) ও মহারাণী (৪)।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দুপুরে দয়াল চন্দ্র বর্মণ বাড়ির পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান। সে সময় তার দুই সন্তান সেখানে খেলছিল। ধারণা করা হচ্ছে, দয়াল বাড়িতে ঢুকলে সন্তানরা পুকুরে নেমে পড়ে। এ সময় গভীর খাদে পড়ে তারা ডুবে যায়। পরে দয়াল ও তার স্ত্রী ইতিরাণী খাওয়া-দাওয়ার জন্য শিশুসন্তানদের খোঁজ করে কোথাও না পেয়ে পুকুরে ডুবে যাওয়ার আশঙ্কা করেন। প্রতিবেশীরা পুকুরে জাল ফেললে সেখানে দুই ভাইবোনের নিথর দেহ উঠে আসে।

মৃত শিশুদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রুহিয়া থানার ওসি।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে