ভোলায় গ্যাসের আবাসিক সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানার দাবিতে বিক্ষোভ সমাবেশ  

ভোলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫

ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ এবং অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বুধবার  বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ভোলা জেলা শাখার সদস্যরা।

বিক্ষোভকারীরা ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সঙ্গে গ্যাস বিক্রয় চুক্তি বাতিলেরও দাবি জানান।

পরে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেওয়া হয়।   

এ সময় উপস্থিত ছিলেন– দক্ষিণাঞ্চল নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলা সম্পাদক শওকাত হোসেন, নাগরিক আন্দোলন ভোলা জেলা শাখার সদস্য সচিব এস এম বাহাউদ্দীন।

এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ভোলা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আসিফ আলতাফ।

নাগরিক আন্দোলনের দাবিগুলো হলো– ভোলা জেলায় গ্যাসের আবাসিক ও বাণিজ্যিক সংযোগ দিতে হবে, ভোলায় গ্যাসভিত্তিক পরিকল্পিত শিল্পকারখানা করতে হবে এবং বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দিতে হবে, সরকার ঘোষিত ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা, ভোলা-বরিশাল তথা দক্ষিণাঞ্চলের উন্নয়নে  অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ব্যবহার করা, ইন্ট্রাকো লিমিটেডের সঙ্গে ভোলার গ্যাস বিক্রয় চুক্তি বাতিল,  গ্যাসের বিনিময়ে ভোলায় মেডিক্যাল কলেজ নির্মাণ।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম