সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতাসহ কারাগারে ৪

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৫

সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের ঘাটাইল থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার চার জন হলেন– ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দেওপাড়া এলাকার শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫); মৃত সাগর সিকদারের ছেলে উজ্জ্বল সিকদার (৪০); মৃত জাফরের ছেলে মো. আলম (৩৮) এবং নাজমুল ইসলাম (২৮)।

জানা গেছে, টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক মোশারফ হোসেন রবিবার বেলা ১১টায় দেওপাড়ার শামসুল হকের স্ত্রী আনোয়ারা বেগমের সমন জারি করার জন্য যাচ্ছিলেন। দেওপাড়া ভাঙা ব্রিজের কাছে পৌঁছালে তার পথরোধ করেন অভিযুক্তরা। একপর্যায়ে আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফকে মারধর করেন অভিযুক্তরা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন মোশারফ। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে উজ্জ্বল সিকদার, মো. আলম ও  নাজমুল ইসলামকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোশারফ বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘আসামিদের ঘাটাইল-বাসাইল আমমি আদালতে উপস্থিত করে জামিন চাওয়া হয়। পরে আদালতের বিচারক ইসমত আরা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বাসের চালক ও হেলপারের
কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই, ধানের শীষের দুই কর্মী আটক
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে: কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী