নিখোঁজের চার দিন পর সেপটিক ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২২:৪৪ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:৪৪

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের চার দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলিম (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কালিহাতী পৌরসভার দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আলিম পাশের ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, গত শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে প্রাইভেট পড়তে যান আলিম। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও খবর পাননি। পরে আলিমের মা আকলিমা বেগম ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কালিহাতীর দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশা জানান, পচা গন্ধের খোঁজ নিতে গিয়ে দেখা যায় টয়লেটের পাইপের ওপরে মাছি ভনভন করছে। এরপর সেপটিক ট্যাংক খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে সাতুটিয়া এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি