দুই ব্যক্তির বাড়ি থেকে দুস্থদের জন্য বিতরণের ৪ হাজার কেজি চাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪২ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪২

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নে দুই ব্যক্তির বাড়ি থেকে দুস্থদের জন্য বিতরণের ৪ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, দুস্থ নারীদের মাঝে বিতরণের চাউল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল কর্তৃক তছরুপ করেছেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।

অভিযানে ইউএনও মুড়াকরি গ্রামের রঙ্গু মোল্লার ছেলে ছুরুক মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে ইসমাইল মোল্লার বাড়ি থেকে ১৩৫ বস্তা চাল জব্দ করেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে ৪ হাজার ৫০ কেজি চাল ছিল। বাড়ির মালিক ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, জব্দকৃত চাল দুস্থ নারীদের জন্য সরকারি সহযোগিতার চাল। এই চাল ইউপি চেয়ারম্যান কর্তৃক সুবিধাভোগীদের মাঝে বিতরণের কথা। কিন্তু সেগুলো ওই  দুই ব্যক্তির বাড়িতে কীভাবে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বাড়ি থেকে এই চাউল পাওয়া গেছে তাদের না পাওয়ায় মামলা করা হয়েছে।

এ ব্যাপারে মুড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চাল জব্দ করেছেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা