যুবলীগ নেতার বাড়ি থেকে টিসিবির মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৮

ফেনীর দাগনভূঁইয়ায় টিসিবির পণ্য চুরি করে বিক্রি করে দেওয়ার সময় নজরুল ইসলাম বাঙ্গালি নামে এক ডিলারের বাড়ির আঙিনা থেকে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল, ৮৩ বোতল (২ লিটারের বোতল) তেল উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের দিঘীর জান নামক এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নজরুল উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এলাকাবাসী জানায়, টিসিবির মালামাল জনগণকে না দিয়ে বিক্রির চেষ্টা করছিল ওই ব্যক্তি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন এক অভিযান পরিচালনা করে মালামালগুলো উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে ডিলার নজরুল ইসলাম বাঙ্গালি পালিয়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম