ট্রাকচাপায় প্রাণ গেলো খালা-ভাগনের

দিনাজপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ২০:০৭ আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২০:০৭

দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খালা ও ভাগনে নিহত হয়েছেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, বুধবার দুপুর ১টার দিকে বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জালগাঁও গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২২) এবং তার বোনের ছেলে আনোড়া গ্রামের বিশ্বজিতের ছেলে জয় (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে বোনের ছেলে জয়কে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন চম্পা রানী। পথে মালবোঝাই সৌদিয়া এন্টারপ্রাইজের একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকটি তাদের পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই চম্পার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দ্রুত সেখানে গিয়ে শিশু জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রাক, চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ওসি জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!