বাল্যবিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়ের বাবাকে জরিমানা করলেন ইউএনও

রংপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩, ১৪:৩৭ আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৪:৫২

রংপুর তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা। এ সময় মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ‘আমার এলাকায় এক মাদ্রাসা পড়ুয়া কিশোরী মেয়ের বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। গোপন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করাসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করেন।’

ইউএনও জানান, শুক্রবার রাতে যে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে জনৈক সোহেল রানার মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের কিশোরী মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, বেশ ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। খাওয়া-দাওয়ার আয়োজন চলছে। দুই শতাধিক নারী-পুরুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে। পরে তাৎক্ষণিক বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, এ সময় কিশোরী মেয়ের বাবা সোহেল রানা তার মেয়েকে এত কম বয়সে বিয়ে দেওয়া ঠিক হয়নি বলে ভুল স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহেল রানাকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম