ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১১:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১:৫৭

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউজে এক বৈঠকে পুরস্কার কমিটির কাছে পাঠানো চিঠির একটি কপি ট্রাম্পকে উপহার দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেন নেতানিয়াহু। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে এমন দেশগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে, যারা ফিলিস্তিনিদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী।

সেই সময় ট্রাম্পের হাতে মনোনয়ন সংক্রান্ত চিঠির কপি তুলে দেন তিনি।

চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন, ‘ট্রাম্প আমাদের কথায় সাড়া দিয়ে একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন। আমি প্রেসিডেন্টের কাছে নোবেল কমিটিতে প্রেরিত আমার সুপারিশপত্র তুলে দিচ্ছি। এই মনোনয়ন আপনি পুরোপুরি প্রাপ্য।’

ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, 'আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানতামও না—বাহ! সত্যিই দারুণ। আপনার কাছ থেকে পাওয়া... এটি আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।'

এর আগে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নোবেল কমিটিকে।

ট্রাম্প নিজেকে একজন ‘শান্তি প্রতিষ্ঠাতা’ হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তিনি ইউক্রেন এবং গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন। অবশ্য তার প্রেসিডেন্ট হিসাবে পাঁচ মাসেরও বেশি সময় ধরে উভয় সংঘাত এখনও তীব্র।

/এস/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী