হাসপাতালের চেয়ারম্যানের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৮:৫১

ফেনীর দাগনভূঞা উপজেলা শহরের চৌমুহনী রোডের ডায়াবেটিক হাসপাতাল সিলগালা করে চেয়ারম্যানকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটির লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালানো হচ্ছিল।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানে হাসপাতাল সিলগালার পাশাপাশি পরিচালক শামসুদ্দিন মানিককে ১৫ দিনের কারাদণ্ড এবং এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম