ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

ভোলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫৬

পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় নাগরিক আন্দোলন কমিটির ভোলার ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি।

মঙ্গলবার সকাল ১১টায় ঘেরাও কর্মসূচি উপলক্ষে ভোলা বাংলা স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেলে ঘেরাওকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ভোলাসহ দক্ষিণাঞ্চলকে গ্যাসবঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহের উদ্দেশ্যে ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে করা অপচুক্তি দ্রুত বাতিল করতে হবে। অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্পাঞ্চলগুলোতে ও আবাসিক খাতে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে।’

দক্ষিণাঞ্চলীয় নাগরিক আন্দোলন কমিটি এসব দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে।

দক্ষিণাঞ্চলের গ্যাস রক্ষা নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন– ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজয় রায়, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন, ছাত্র ইউনিয়ন ভোলা সম্পাদক আরিফ, বাসদ সমন্বয়ক পটুয়াখালী, বদ্বীপ ছাত্র কল্যাণ সংসদের আহ্বায়ক ইয়ামিন হাওলাদার, বাসদ গোপালগঞ্জের মোশারেফ হোসেন ঢালী, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের কামরুল আহসান হিরণ, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বাসদ ফরিদপুরের সজল বারই, জহিরুল আলম স্বপন।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের