ঘূর্ণিঝড় ‘মিধিলি’: মোংলায় ৩ নম্বর সতর্কতা সংকেত

বাগেরহাট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ২২:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১০:৪৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃহস্পতিবার দুপুর থেকে অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

এই অবস্থা ২-৩ দিন থাকলে সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লিতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

এদিকে, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আঘাত আনার খবরে প্রস্তুতি সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের সভাপতিত্বে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জেলায় নগদ ৯ লাখ টাকা, ৬৫০ মেট্রিক টন চাল এবং ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এক হাজার ৯২০ জন সিপিপি সদস্য এবং রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫০০ জন সদস্য প্রস্তুত রয়েছেন। বিভিন্ন এনজিও’কে প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

আবহাওয়া অধিদফতরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান