ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চট্টগ্রামে গাছ ভেঙে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও মীরসরাই প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ২০:৫৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১০:৪৪

চট্টগ্রামে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দমকা হাওয়ায় গাছের ঢাল ভেঙে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপে এসব ঘটনা ঘটে।

সন্দ্বীপে গাছ ভেঙে মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল ওহাব (৬৫)। তিনি উপজেলার মগধারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফের ছেলে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিকালে ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে সন্দ্বীপে গাছ ভেঙে এক বয়স্ক মানুষ মারা গেছেন। তাকে আহত অবস্থায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নামাজ শেষে বাড়িতে ফেরার সময় গাছ ভেঙে সন্দ্বীপে একজন মারা গেছেন। এর বাইরে এ উপজেলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে গাছের ঢাল ভেঙে পড়েছে। সেগুলো সরানোর কাজ চলছে।’

অপরদিকে, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গাছ ভেঙে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামে এক শিশু মারা গেছে। মুনতাহা ওই এলাকার আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।

তার চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘বিকালে ঘর থেকে বাইরে বের হলে বাতাসে একটি গাছ ভেঙে মুনতাহার ওপর পড়লে গুরুতর আহত হয় সে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ফ্লোরিডায় আঘাত হানলো হারিকেন ইসাইয়াস, জরুরি অবস্থা ঘোষণা
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক