সিটিটিসির আয়োজনে সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধির কর্মশালা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৫:৩৩আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:৩৩

সাইবার অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিং সক্ষমতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনদিনব্যাপী ৩টি বিশেষ কর্মশালার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে সিটিটিসির কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। সভাপতিত্ব করেন সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, কর্মশালায় অংশ নিচ্ছেন কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা। তারা সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও আইপি ট্রেইল তদন্তের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন।

এ প্রশিক্ষণের মাধ্যমে ডিএমপির প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান