রংপুরে বামজোটের মিছিলে পুলিশের বাধা, আহত ১০

রংপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ২২:০২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২২:০২

রংপুর নগরীতে বামজোটের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি বামজোটের নেতাদের। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কালিবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বামজোটের নেতারা জানান, সন্ধ্যার দিকে বামজোট রংপুর জেলা শাখার ৫০-৬০ জন নেতাকর্মী প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি জাহাজ কোম্পানি এলাকা অতিক্রম করে কালিবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ পেছন থেকে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। বেপরোয়া লাঠিপেটা শুরু করে। এতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রীনা মুরমু, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, জেলা সভাপতি কাফি সরকার, বাসদ নেতা তিতুসহ ১০ নেতাকর্মী আহত হন।

বামজোটের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে নেতাকর্মীদের আহত করে মিছিল পণ্ড করে দিয়েছে। তাদের ব্যানার ছিঁড়ে ফেলে নিয়ে গেছে। প্রতিবাদ করতে গেলে নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে।

পুলিশ সিপিবি নেতা রাতুল ও কাফি সরকারকে আটক করার চেষ্টা করে এবং তাদের দুজনের হাতে হ্যান্ড কাফ পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দলের নেতাকর্মীরা পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নেন।

এ ব্যাপারে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন বাবলু বলেন, ‘প্রত্যেক দলের মিছিল-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সরকার তো মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেনি। তাহলে কেন তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের লাঠি আর রাইফেলের বাট দিয়ে নির্দয়ভাবে মারধর করা হলো। পুলিশের এই বেপরোয়া আচরণ, হামলা, মিছিল পণ্ড করার ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী চেহারা স্পষ্ট হয়ে উঠেছে জনগণের কাছে। যতই হামলা করা হোক না কেন বামজোট তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।’

ছাত্রফ্রন্ট রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রীনা মুরমু অভিযোগ করেন, নারী পুলিশ সদস্য ছিলেন না। পুরুষ পুলিশ সদস্যরা তার ওপর হামলা চালিয়েছে।

রংপুর মহানগর সিপিবি সাধারণ সম্পাদক রাতুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে আমাদের ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এভাবে হামলা-মামলার ভয় দেখিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‘নগরীর জনগণের জানমাল রক্ষার জন্য এবং নগরীর প্রধান সড়কে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় আমরা তাদের সরিয়ে দিয়েছি। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি। কাউকে গ্রেফতার বা আটক ও করা হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী