বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৬:৫১আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:৪৮

রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপি, সিপিবি, বাসদের সিনিয়র নেতারা। রবিবার (২০ এপ্রিল) বিকাল ৪টা ৫ মিনিটে বৈঠকটি শুরু হয়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে’ সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ রয়েছেন। 

বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় কোনও ছবি তোলার সুযোগ দেওয়া হয়নি। 

বাম নেতারা ইতোমধ্যে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তারা চা-চক্রে মিলিত হচ্ছেন বিএনপির নেতাদের সঙ্গে। 

বিএনপির সিনিয়র নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আদায়ের লক্ষে সর্বদলীয় ঐক্য তৈরির অংশ হিসেবে বাম, প্রগতিশীল দলগুলোর সঙ্গে আলোচনা করছে বিএনপি। 

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী