ঢাকা-কক্সবাজার রেলপথের ট্রেনের নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ নভেম্বর ২০২৩, ১৬:২৯আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬:২৯

ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হচ্ছে একজোড়া নতুন ট্রেন। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই ট্রেনের নামকরণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ট্রেনটি প্রথমদিন কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা যাবে। ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। চট্টগ্রামে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। ছেড়ে যাবে বিকাল ৪টায়। ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে। আপাতত চট্টগ্রাম থেকেএ ট্রেনের টিকিট বিক্রি করা হবে না।

একইভাবে রাত সাড়ে ১০টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৩টা ৪০ মিনিটে। ভোর ৪টায় এ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান