পানির পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৭:১৮ আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৭:১৮

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পানির মোটরপাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাসান ওই এলাকার মাহফুজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে মোটরপাম্পটি বসানো ছিল। পাম্পটিতে বিদ্যুতের সংযোগ ছিল। সকালে হাসান খেলতে খেলতে পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিশুর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
কে কীভাবে ফ্লার্ট করেন? নারী-পুরুষের পার্থক্য নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য
কে কীভাবে ফ্লার্ট করেন? নারী-পুরুষের পার্থক্য নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
তাদের এমপির বিরুদ্ধে মামলাই হয়নি, অথচ তদন্তের আগেই আখতারুজ্জামান গ্রেফতার: এ টি এম আজহার
তাদের এমপির বিরুদ্ধে মামলাই হয়নি, অথচ তদন্তের আগেই আখতারুজ্জামান গ্রেফতার: এ টি এম আজহার
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?